শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
প্রবাস
দুবাই কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আব্দুস সালামকে প্রত্যাহার
সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:২৬ পিএম
আব্দুস সালাম

আব্দুস সালাম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ উইংয়ে কর্মরত কাউন্সিলর (শ্রম) মো. আব্দুস সালামকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে নিজ কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৩ জুন) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. লিটন আলী স্বাক্ষরিত অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রশাসনিক প্রয়োজনে কাউন্সিলর (শ্রম) মো. আব্দুস সালামকে (পরিচিতি নম্বর: ১৬২২০) তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো।’

আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে আগামী ১০ জুনের মধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবশ্যিকভাবে যোগদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বার্থে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

তবে তাকে হঠাৎ কেন প্রত্যাহার করা হলো, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো কারণ বা ব্যাখ্যা জানানো হয়নি।

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই পদে থাকাকালীন তার আকস্মিক প্রত্যাহার নিয়ে প্রবাসী মহলে নানা আলোচনা চলছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দুবাই কনস্যুলেট   শ্রম কাউন্সিলর   আব্দুস সালামকে প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close