শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      
প্রবাস
৩০৭ ব্রিটিশ-বাংলাদেশির অর্জন নিয়ে হুজহুর নতুন সংস্করণ প্রকাশ
প্রবাস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশিদের সাফল্য, অবদান ও কৃতিত্বের স্বীকৃতি প্রদানের ধারাবাহিক প্রকাশনা ব্রিটিশ-বাংলাদেশি হুজহুর ১৭তম সংস্করণের প্রকাশনা ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পূর্ব লন্ডনের মেরিডিয়ান গ্র্যান্ড হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন যুক্তরাজ্যের পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার নাইজেল ইভান্স, সাবেক এমপি কিথ বেস্ট, চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, ব্রিটিশ-বাংলাদেশি হুজহুর প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল করিম গনি, পার্ল অ্যাডভার্টাইজিংয়ের পরিচালক আহাদ আহমেদ, নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, ব্যারিস্টার নাদিয়া আলী ও হাফসা নূর।

অনুষ্ঠানে বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। 

এর মধ্যে রাজনীতিতে অবদানের জন্য নিউহ্যামের মেয়র ফরহাদ হোসেনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন মেরিডিয়ান গ্র্যান্ডের পরিচালক নিকিতা মালচান্দানি, জি১০ প্রিন্টার্সের পরিচালক জোরিদ মিয়া ও ব্যারোনেস পলা উদ্দিন। 

রাজনীতি, উদ্যোক্তা ও কমিউনিটি উন্নয়নের অবদানের জন্য সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তার বড় ভাই সায়েক এম রহমান। অ্যাওয়ার্ড তুলে দেন নাইজেল ইভান্স, আবদুল করিম গনি ও অ্যাপেক্স অ্যাকাউন্টেন্সির মোহাম্মদ তারেক মাহমুদ। 

উদ্যোক্তা ও ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য মোহাম্মদ রজিউর রহমান মর্তুজার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কিথ বেস্ট, পলা উদ্দিন, ক্রয়ডনের মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, হট টাব স্টোরস ইউকের পরিচালক হানিন সাদি ও আবদুল করিম গনি। 

আইন পেশায় মুনিরা কে হোসেনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কিথ বেস্ট, অ্যামেজ মিডিয়ার পরিচালক মাহমুদ আলী ও স্কয়ার মাইল ইনস্যুরেন্সের জ্যান নাইট।

এছাড়া, প্রযুক্তিতে রুহুল আমিন ওবিইর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন আহমেদ উস সামাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটসের স্পিকার মুশতাক আহমেদ ও এনার্জি সলিউশনের আবদুল্লাহ শোয়েব। ব্যবসায়, কমিউনিটি ও দাতব্য কার্যক্রমে ফরহাদ হোসেন টিপুকে অ্যাওয়ার্ড দেন নাইজেল ইভান্স, মর্টনের মেয়র কাউন্সিলর শিউলি সায়েদা ও এসিসি ট্যাক্সের পরিচালক তপন শাহ এবং হিসাবরক্ষণ ও কমিউনিটি উন্নয়নের জন্য রফিকুল হায়দারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ জজ স্বপ্নারা খাতুন, লর্ড মেয়র কাউন্সিলর আবদুল কাদির, সালাম প্যালেসের স্বত্বাধিকারী আবদুস সালাম শেখ ও জ্যান চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে  নাইজেল ইভান্স ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির কৃতী ব্যক্তিত্বদের সাফল্য ও অবদান তুলে ধরার জন্য প্রকাশনাটির ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বলেন, ‘এ বছরের সংস্করণে সাতজন বিশিষ্ট ব্রিটিশ-বাংলাদেশির অর্জন ও অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তাদের সম্মানিত করার মাধ্যমে এই প্রকাশনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে।’

কিথ বেস্ট বলেন, ‘ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ও তরুণ উভয় প্রজন্মই বৃহত্তর ব্রিটিশ সমাজে গুরুত্বপূর্ণ ও স্বতন্ত্র ভূমিকা পালন করে চলেছেন।’

কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে থাকা অবদান ও সাফল্য সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য এই প্রকাশনাটি একটি সহজলভ্য ও গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

পলা উদ্দিন বলেন, ‘ব্রিটেনের অগ্রযাত্রায় বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরার ধারাবাহিকতা বজায় রেখেছে এই প্রকাশনা। বিশেষ করে ব্রিটিশ-বাংলাদেশিদের তৃতীয় প্রজন্মের অন্তর্ভুক্তি প্রকাশনাটিকে আরও সমৃদ্ধ করেছে। তাদের উদ্ভাবনী চিন্তা, কর্মদক্ষতা ও সাফল্য কমিউনিটির ভবিষ্যৎ সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।’

মোহাম্মদ আবদুল হক বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই ব্রিটিশ-বাংলাদেশি হুজহু কমিউনিটির পথিকৃৎ ও সফল ব্যক্তিত্বদের অর্জন সংরক্ষণ এবং উদ্‌যাপন করে আসছে, যাতে তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকে।’

আবদুল করিম গনি উল্লেখ করেন, এ বছরের প্রকাশনায় মোট ৩০৭ জন সফল ব্রিটিশ-বাংলাদেশির জীবন, কর্ম ও অর্জনের গল্প স্থান পেয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান ব্যক্তিদের সাফল্যও তুলে ধরা হয়েছে। কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে থাকা অবদান ও সাফল্য সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য এই প্রকাশনাটি একটি সহজলভ্য ও গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। 

হুজহুর প্রকাশনায় যারা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হুজহুর নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ প্রকাশনাটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার কথা তুলে ধরে বলেন, ‘এই প্রকাশনার উদ্দেশ্য দুটি। প্রথমত, আমাদের কমিউনিটির বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে অনুপ্রেরণাদায়ী আদর্শ ব্যক্তিত্বদের তুলে ধরা। দ্বিতীয়ত, এমন এক সময়ে ব্রিটিশ-বাংলাদেশিরা যে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ও অসাধারণ অবদান রেখে চলেছেন, তা তুলে ধরা—যখন গণমাধ্যম ও সমাজের কিছু অংশে অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি আগামী দিনেও সকলকে এই উদ্যোগের পাশে থাকার আহ্বান জানান। সম্মাননা পাওয়া ব্যক্তিরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, হুজহু-এর স্বীকৃতি তাদের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। এটি তাদের দীর্ঘদিনের কাজ ও অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।’

অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যারিস্টার আনিস রহমান, মর্টনের মেয়র কাউন্সিলর শিউলি সায়েদা প্রমুখ। উপস্থিত ছিলেন চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। 

মেরিডিয়ান গ্র্যান্ডের সহযোগিতায় আয়োজিত এ বছরের গালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার নাদিয়া আলী ও ব্যারিস্টার আনোয়ার মিয়া। পরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আরটিভি স্টার সার্চের রানারআপ জনপ্রিয় শিল্পী সাদমান সাজিদ খান এবং আন্তর্জাতিক লোকসংগীতশিল্পী বন্যা তালুকদার। তাদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

২০২৬ সালের ব্রিটিশ-বাংলাদেশি হুজহু প্রকাশনা এবং এর সঙ্গে আয়োজিত গালা ডিনার সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠন সহযোগিতা করেছে। মেরিডিয়ান গ্র্যান্ড ছিল অনুষ্ঠানের ভেন্যু পার্টনার। অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিল পার্ল অ্যাডভার্টাইজিং। গালা ডিনারের অফিশিয়াল মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস টিভি, জি১০ ডিজাইন অ্যান্ড প্রিন্টার্স এবং অ্যামেজ মিডিয়া। ২০২৬ সালের একমাত্র অফিশিয়াল চ্যারিটি পার্টনার হিসেবে নির্বাচিত হয়েছে জাইমাহ। 

অনুষ্ঠানটি সহযোগিতা করেছে হট টাব স্টোরস-ইউকে, স্কয়ার মাইল ইনস্যুরেন্স সার্ভিসেস, এসিসি ট্যাক্স কনসালটেন্সি, এনার্জি সলিউশন, অ্যাপেক্স অ্যাকাউন্টেন্সি, ব্রিট বাজার, মিডনাইট গার্ডেন ও সালাম প্যালেস। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রিটিশ-বাংলাদেশির অর্জন   হুজহুর নতুন সংস্করণ প্রকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close