শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      
প্রবাস
মালয়েশিয়ায় ভিসার শর্ত ভাঙায় শীর্ষে বাংলাদেশিরা
প্রবাস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিদেশি নাগরিকদের মধ্যে মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় সবচেয়ে বেশি বাংলাদেশি। ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে পাসের শর্ত ভঙ্গের অভিযোগে মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ছয় হাজার ৮৯৮ জনই বাংলাদেশি।

বুধবার (২৫ নভেম্বর) মালয়েশিয়ার সংসদে দেওয়া লিখিত জবাবে এসব তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

তালিকায় বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড। দেশটির ৪ হাজার ৮৫৬ জন নাগরিক ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। এ ছাড়া ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪, চীনের ১ হাজার ২০৭, ভিয়েতনামের ১ হাজার ৪৬, পাকিস্তানের ৮২৩, মিয়ানমারের ৫৩১, ভারতের ৫০০, নেপালের ৩২৮, লাওসের ১৭২ এবং ফিলিপাইনের ১৫৭ জন নাগরিকের নাম রয়েছে তালিকায়।

সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, সামাজিক ভ্রমণ পাস কিংবা ভিসামুক্ত সুবিধায় মালয়েশিয়ায় প্রবেশ করে কোনো বিদেশি নাগরিকের কাজ করা বা ব্যবসায় পরিচালনার অনুমতি নেই। বৈধ ওয়ার্ক পারমিট ও প্রয়োজনীয় পাস ছাড়া বাণিজ্যিক কার্যক্রম এবং খুচরা ব্যবসা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিভিন্ন চেম্বার অব কমার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ কাজ ও ব্যবসায় বন্ধে গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এসব অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগে ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, বিশেষ অভিযান ‘অপারেসি সেলেরা’র আওতায় ৭৫৯টি অভিযান চালিয়ে ২ হাজার ৩৩৮ জনকে আটক করা হয়েছে। ‘অপারেসি বেলাঞ্জা’র ৪০৯টি অভিযানে আটক হয়েছেন ৫৮৯ জন এবং ‘অপারেসি জাজা’র ৭৫টি অভিযানে আটক করা হয়েছে ৯০ জন অবৈধ অভিবাসীকে।

নিয়মিত অভিযানের পাশাপাশি অভিবাসন কর্মকর্তারা বিভিন্ন ব্যবসায়প্রতিষ্ঠানে সার্বক্ষণিক নজরদারি ও পরিদর্শন চালাচ্ছেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিক ও নিয়োগকর্তাদের অভিবাসন আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

এ ছাড়া অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী অপরাধী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব রাজ্যের অভিবাসন বিভাগকে অভিযান বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়ায় ভিসা   শর্ত ভাঙা   শীর্ষে বাংলাদেশি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close