রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
প্রবাস
আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজন, নারী উদ্যোক্তাদের মেলা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী নারীদের সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’ (বিএলসি)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচ বিশিষ্ট নারীকে ‘অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) আজমানের ‘উম্মুল মুমিনীন উইমেন্স অ্যাসোসিয়েশন’ হলে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আমিরাতের সাতটি প্রদেশ থেকে প্রবাসী নারীরা পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।

সংগঠনের সভাপতি লাবণ্য আদিলের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন তানিয়া নোভা ও তন্বী সাবরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইজুন নাহার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন মাহাবুব সিআইপি, রুমানা আক্তার, জুলি জাফর চৌধুরী, শেফালী আক্তার আখি সিআইপি, প্রতিষ্ঠাতা লিজা হোসাইন ও সাধারণ সম্পাদক নাসরিন আক্তার। এ ছাড়া কার্যকরী সদস্য লায়লা রুবাইয়াৎ, মারিয়ুম মুহাম্মদ, তানিয়া কলি, ইষিকা মাজাহার ও দিলশাদ আফরোজ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলায় প্রবাসী নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পোশাক, হস্তশিল্প, অলংকার ও ঐতিহ্যবাহী খাবারের বিভিন্ন স্টল স্থান পায়। এসব স্টলে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যায়। মেলার মাধ্যমে প্রবাসী নারীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা হিসেবে তাদের সক্ষমতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা প্রদান। প্রবাসে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান, নারী অগ্রগতি এবং উদ্যোক্তা হিসেবে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচ নারীকে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, জুলি জাফর চৌধুরী, মীনা কবীর, মমতাজ আইয়ুব, নাজমুন নাহার বুবলী ও শেখ সিদরাতুন মুনতাহা তামরিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী নারীদের প্রতিভা, যোগ্যতা ও অর্জন তুলে ধরা এবং বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের স্বীকৃতি দেওয়া বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই-এর অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজন নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ জোগাবে।

তারা আরও বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় আইন ও নিয়মকানুন মেনে চলার বিষয়েও সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিএলসি কালচারাল ফোরামের শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  আরব আমিরাত   নারী উদ্যোক্তা   প্রবাসী বাংলাদেশি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close