সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      
প্রবাস
কাতারে বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
কাতার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় স্কুলের মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এর আগে সকালে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে সকালের আয়োজন শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ বিন তাফসির তিলাওয়াত করেন। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ। এ সময় তিনি শিক্ষার্থীদের সামনে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ। মুখ্য আলোচক ছিলেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য ও গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ ও গভর্নিং বডির সদস্য এ কে এম আমিনুল হক, গভর্নিং বডির সদস্য মো. মাহমুদুল হাসান, অভিভাবক-শিক্ষক সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মোরাদ, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আবু সাঈদসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছাড়াও বক্তব্য দেন আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, এ কে এম আমিনুল হক, ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মোরাদ, কমিউনিটি ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ রাশেদ চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আবু শামা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আফিয়া আনজুম ও একাদশ শ্রেণির শিক্ষার্থী রেজোয়ান।

বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ, সিপাহী-জনতার সম্মিলিত ভূমিকা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই দিন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করার মধ্য দিয়ে রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। পরবর্তী সময়ে তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনৈতিক ধারার বিকাশ ঘটে বলেও বক্তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা জাগ্রত করতে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা প্রয়োজন। প্রবাসে এ ধরনের আয়োজন বাংলাদেশের ইতিহাস ও জাতীয় পরিচয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের পরিবেশনায় দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ ও অতিথিরা।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দলীয় সংগীত, নৃত্য ও একক সংগীত পরিবেশিত হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক মো. জুলফিকার আজাদ।

বাংলাদেশ স্কুলের বিজিএস শিক্ষক মো. তাফসির উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রবাসের মাটিতে আয়োজিত এ অনুষ্ঠান নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস জানার আগ্রহ তৈরি এবং জাতীয় চেতনা, ঐক্য ও দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close