শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      
প্রবাস
আমিরাতে ইউনাইটেড এফসি টুর্নামেন্টের ফাইনালে চিটাগং কিংস ও চিটাগং এফসি
আমিনুল হক খোকন, আরব আমিরাত
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ইউনাইটেড এফসি আজমান আয়োজিত ‘প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শারজাহ ফুটবল গ্রাউন্ডে চার দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড এফসি আজমানের সভাপতি মোহাম্মদ তাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচগুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমানের বিশিষ্ট ব্যবসায়ী নাসিরুল হক ও জহিরুল ইসলাম।

আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ আরমান।

প্রথম সেমিফাইনালে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় চিটাগং কিংস। উত্তেজনাপূর্ণ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় চিটাগং কিংস।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় চিটাগং এফসি ও দুবাই স্পোর্টস ইলেভেন। এ ম্যাচে দুবাই স্পোর্টস ইলেভেনকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চিটাগং এফসি।

উল্লেখ্য, ইউনাইটেড এফসি আজমানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close