রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      
অর্থনীতি
বাজেটের স্বস্তি নেই বাজারে, বাড়ছে ডাল-চিনি-মুরগির দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাজেটে নিত্যপণ্যের মূল্য কমিয়ে স্বস্তির বার্তা দিলেও ভিন্ন চিত্র ঢাকার বাজারে। সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও ডাল, ছোলা ও মুরগির মূল্যে ঊর্ধ্বগতি দেখা গেছে। এতে ক্রেতাদের মধ্যে নতুন করে চাপ তৈরি হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন) সকালে ঢাকার কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

কারওয়ান বাজারে বাজার করতে আসা চাকরিজীবী জাহাঙ্গীর আলম বলেন, ‘সবজির দাম কিছুটা কম থাকলেও ডাল-মুরগির দাম বাড়ায় পুরো বাজেট ঠিক রাখা যাচ্ছে না। এক জিনিস কমলে আরেক জিনিস বেড়ে যাচ্ছে, ফলে স্বস্তি মিলছে না।’
 
বাজারে বেশিরভাগ সবজি এখন ৫০-৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে শসার দাম তুলনামূলক বেশি, কেজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বর্তমানে প্রতি কেজি বেগুন ৬০-৭০ টাকা, লাউ ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, পটোল ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা ও ঝিঙে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
 
সবজি বিক্রেতারা বলছেন, ‘সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে।’

কারওয়ান বাজারের বিক্রেতা শামীম হোসেন বলেন, ‘এখন বাজারে সবজি মোটামুটি নিয়মিত আসছে, তাই দাম খুব বেশি বাড়েনি। তবে সরবরাহে সমস্যা হলে আবার দাম বাড়তে পারে।’
  
অন্যদিকে ডালের বাজারে দেখা দিয়েছে ঊর্ধ্বগতি। মোটা দানার মুগ ডাল বিক্রি হচ্ছে ১০৫ টাকায়, যা আগে ছিল ৯০ টাকা। চিকন দানার মুগ ডাল বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়, আগে ছিল ১৪০-১৫০ টাকা।
 
ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯৫-১০০ টাকায়; দাম বেড়েছে ৫-১০ টাকা। মোটা দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, যা আগে ছিল ৮০-৮৫ টাকা। চিকন দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, আগে ছিল ১৪০-১৫০ টাকা।
 
অন্যান্য নিত্যপণ্যের মধ্যে খোলা চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকায়, যা আগে ছিল ১০৫ টাকা। 

মুদি দোকানি মামুন কবির বলেন, ‘পাইকারি দামে কিছুটা চাপ আছে। তাই খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে। আমরা বেশি দামে কিনলে কম দামে বিক্রি করা সম্ভব না।’
 
এদিকে, মুরগির বাজারে দেখা গেছে মিশ্র চিত্র। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি মুরগির দাম সপ্তাহ ব্যবধানে ৩০-৫০ টাকা বেড়ে এখন ৩৫০ টাকায় পৌঁছেছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৭০-৩৮০ টাকায়।
 
মুরগি বিক্রেতা বুলবুল হোসেন বলেন, ‘সোনালি মুরগির খামার পর্যায়ে মূল্য বেড়েছে, তাই খুচরাতেও বেড়েছে। ব্রয়লারের সরবরাহ ভালো থাকায় মূল্য স্থিতিশীল আছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাজেটের স্বস্তি   বাজারে   ডালের দাম   চিনির দাম   মুরগির দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close