মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা পিছিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে হোয়াইট হাউস জানায়, জেডি ভ্যান্স আপাতত আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন না। 

এ আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কখনোই সহজ বা আগে থেকে অনুমান করার মতো ছিল না।

এর একদিন আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করে নেয়। দুই দেশ চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তিতে সই করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

চুক্তিতে লেবাননেও যুদ্ধ বন্ধের কথা বলা হলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতভর দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
 
ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

একই সঙ্গে তাদের চার সেনাও নিহত হয়েছে বলে জানায়।
  
যুদ্ধ বন্ধের বিষয়ে স্বাক্ষরিত চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য দুই পক্ষের প্রতিনিধিদের সুইজারল্যান্ডে ‘কারিগরি আলোচনা’ করার কথা ছিল।
 
তবে, হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, আলোচনার পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। তবে যত দ্রুত সম্ভব কারিগরি পর্যায়ে আলোচনা শুরু করার ব্যাপারে তারা আশাবাদী।
 
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, বার্গেনস্টক রিসোটে যুক্তরাষ্ট্র ও ইরানের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। 

তবে আলোচনার প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
 
মূলত চুক্তি বাস্তবায়নের বিষয় ও ইরানের পারমাণবিক কর্মসূচিসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
 
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের আগ্রহে নয়, বরং আমেরিকার হতাশাই এই চুক্তির চালিকাশক্তি ছিল।
 
বৃহস্পতিবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেওয়া বার্তায় মোজতবা খামেনি লিখেছেন, ‘এরইমধ্যে আপনারা জেনেছেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।’
 
তিনি আরও লিখেছেন, চুক্তি সইয়ের জন্য আমাদের কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করেছেন, তবে এটি স্পষ্ট যে আমেরিকান পক্ষই সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতাশাগ্রস্ত হয়ে চুক্তিটি সম্পন্ন করতে সব ধরনের চাপ প্রয়োগ করেছেন।’
 
রোববার (১৪ জুন) ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার ঘোষণা দেন। বুধবার (১৭ জুন) ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী ওই চুক্তিতে সই করেন। ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের ১৪ দফার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
 
তথ্য : বিবিসি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা   স্থগিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close