মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
আন্তর্জাতিক
৯০০ কর্মী ছাঁটাই করা সেই সিইও এবার নিজেই চাকরিচ্যুত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:১২ পিএম
বিশাল গর্গ

বিশাল গর্গ

বেটার ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ চার বছর আগে ক্রিসমাসের পূর্বে জুম কলে ৯০০ কর্মীকে ছাঁটাই করে আলোচনায় এসেছিলেন। এবার গর্গকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নিজের হারানো পদ ফিরে পেতে পরিচালনা পর্ষদের বিরুদ্ধে লড়ছেন তিনি।

এক সপ্তাহেই বদলে গেল নেতৃত্ব

গেল ৩ আগস্ট বিশাল গর্গকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর মাত্র এক সপ্তাহ আগে ২৭ জুলাই ড্যানিয়েল লুইস কোম্পানিটির পরিচালনা পর্ষদে যোগ দেন এবং পরে গর্গের স্থলাভিষিক্ত হন।

বিশাল গর্গের অভিযোগ, ড্যানিয়েল লুইস কয়েক মাস ধরে তাকে ও পর্ষদকে বিভ্রান্ত করেছেন। 

তার দাবি, কোম্পানির কৌশল ও ব্যয় কমানোর পরিকল্পনার প্রশংসা করে লুইস প্রথমে পর্ষদে জায়গা করে নেন, অথচ তার নিজের সিইও হওয়ার ইচ্ছার কথা জানাননি।

ঘুরে দাঁড়ানোর দাবি

মহামারির সময় কম সুদহারের কারণে বেটারের ব্যবসায় দ্রুত বেড়েছিল। তখন কোম্পানিটির মূল্যায়ন ৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। পরে সুদহার বেড়ে যাওয়ায় রিফাইন্যান্সিং ব্যবসায়ে ধস নামে। ২০২১ সালের ১ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে ২০২৩ সালে কোম্পানিটির বার্ষিক বিক্রি নেমে আসে ৭০ মিলিয়ন ডলারে।

বিশাল গর্গের দাবি, এখন পরিস্থিতি বদলাচ্ছে। চলতি বছর কোম্পানিটির বিক্রি প্রায় ২০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এআই ব্যবহার করে মর্টগেজ প্রক্রিয়াকরণের গতি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

পুরোনো বিতর্কও পিছু ছাড়ছে না

২০২১ সালের ডিসেম্বরে জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘটনায় ব্যাপক সমালোচিত হন বিশাল গর্গ। পরে তিনি ছুটিতে যান। একটি হুইসেলব্লোয়ার মামলাও বাদ পড়ে এবং তদন্তে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২৩ সালের এসপিএসি একীভূতকরণের পর বেটারের শেয়ারদর প্রায় ৯৩ শতাংশ পড়ে যায়।

গর্গ স্বীকার করেছেন, ওই ছাঁটাই তার এবং কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত করেছে। তবে তার দাবি, কোম্পানির ওপর তিনি যথেষ্ট চাপ দিচ্ছেন না—লুইস তাকে এমনটাই বোঝাতে সক্ষম হয়েছিলেন।

পদ ফিরে পেতে আইনি যুদ্ধ

বিশাল গর্গের দাবি, তার নিজের ও কয়েকজন প্রাথমিক বিনিয়োগকারীর বিশেষ ভোটাধিকারসম্পন্ন ক্লাস বি শেয়ারের মাধ্যমে তিনি প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন। তিনি আইনজীবী অ্যালেক্স স্পিরোকে নিয়োগ করেছেন এবং ১৩ আগস্ট পরিচালনা পর্ষদের কাছে তাকে আবার সিইও করার দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

গর্গ জানিয়েছেন, কোম্পানি লাভজনক না হওয়া পর্যন্ত বছরে মাত্র ১ ডলার বেতনেও কাজ করতে প্রস্তুত তিনি। পরে কোম্পানি স্থিতিশীল হলে সিইও পদ ছেড়ে দেওয়ার কথা বলেছেন।

সূত্র : সিএনএন

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশাল গর্গ   বেটার ডট কম   সিইও পদচ্যুত   ৯০০ কর্মী ছাঁটাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close