মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: সেনাবাহিনীর সাব্কে প্রধান আজিজকে ধরতে ইন্টারপোলের ‘রেড নোটিস’ চেয়ে চিঠি       অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী      ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা      র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের খসড়া চূড়ান্ত অনুমোদন      বদলাচ্ছে অর্থবছরের সময়কাল      এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের      ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি      
আন্তর্জাতিক
হজে গিয়ে ভিক্ষা না করতে পাকিস্তানি নাগরিকদের সতর্ক করল দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবে হজ ও ওমরাহ পালনকালে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং ভিসার শর্ত ভঙ্গ না করতে দেশটির নাগরিকদের কঠোর বার্তা দিয়েছে পাকিস্তান। এ ধরনের অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক গ্রেপ্তার, কারাদণ্ড ও  সৌদি আরক থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। 

গত রোববার (১৬ আগস্ট) সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি দূতাবাস থেকে বিশেষ বিজ্ঞপ্তিতে সে দেশে গমনাগমনকারী সব ওমরাহযাত্রী ও কর্মীর জন্য এই জরুরি নির্দেশনা জারি করা হয়।

সৌদি আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘পবিত্র মক্কা ও মদিনা নগরীসহ সৌদি আরবের সর্বত্র ভিক্ষাবৃত্তি ও অনুমোদনহীন অর্থ উত্তোলনের বিষয়ে প্রশাসন সম্পূর্ণ ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। পাকিস্তানি নাগরিকদের আইনি জটিলতা এড়াতে অনুমোদিত পদ্ধতি ব্যতিপূর্বে যেকোনো ধরনের স্থানীয় আর্থিক সহায়তা লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

এ ছাড়া নির্দিষ্ট সময়ের পর সৌদি আরবে বেআইনিভাবে অবস্থান না করা এবং ভিসার প্রকারভেদের বাইরে কোনো কার্যক্রমে যুক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে দূতাবাস একটি এআই প্রস্তুতকৃত কৃত্রিম ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় আইনভঙ্গের কারণে এক ব্যক্তিকে সৌদি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে।

সৌদি আরবে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন তদন্তে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের একাংশ পাকিস্তানি নাগরিক বলে উঠে আসার পর সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পাকিস্তান সরকারকে বেশ কয়েক দফায় বিষয়টি জানিয়েছিল। 

পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) তথ্যমতে, বিভিন্ন চক্র দরিদ্র মানুষকে ওমরাহ টিকিটের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠায় এবং সংগৃহীত ভিক্ষার বড় অংশ হাতিয়ে নেয়। এ ধরনের অপরাধ রোধে ইতোমধ্যে কয়েক হাজার সন্দেহভাজনকে কালো তালিকাভুক্ত করে পাকিস্তান ছাড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব   হজ ও ওমরাহ   ভিক্ষাবৃত্তি   পাকিস্তানি নাগরিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close