মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কব্জায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      
জাতীয়
বরেন্দ্র সভ্যতার ঐতিহ্য ধারণ করে সুনাগরিক হতে হবে: ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:২১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অর্জিত জ্ঞান ও উচ্চশিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্যতা বিকাশের পাশাপাশি দেশ ও মানবতার সেবায় ভূমিকা রাখতে হবে।’

শনিবার (২০ জুন) সকালে রাজশাহী বরেন্দ্র কলেজ চত্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ। এ অঞ্চলের সভ্যতা প্রায় তিন থেকে চার হাজার বছরের পুরোনো। বরেন্দ্র অঞ্চলের সংস্কৃতি, ভাষা ও শিক্ষা প্রাচীনকাল থেকেই মানুষকে আলোকিত করে আসছে।’ 

এই সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘রাজশাহী অঞ্চলের মাটি ত্যাগ ও গৌরবের ইতিহাসে সমৃদ্ধ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের শহিদ ড. জোহা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগ এই অঞ্চলের ইতিহাসকে মহিমান্বিত করেছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, ‘জীবনের লক্ষ্য শুরুতেই নির্ধারণ করতে হবে। শুধু রাজনীতি নয়, ভালো প্রকৌশলী, চিকিৎসক, বিজ্ঞানী কিংবা আইনজীবী হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা যায়।’ 

শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘বরেন্দ্র কলেজ সরকারিকরণের জন্য একটি উপযুক্ত অবস্থানে রয়েছে। এ প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বিশ্বমানের মেধাবী শিক্ষার্থী তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বরেন্দ্র কলেজ গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলু। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন ভূমিমন্ত্রী।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বরেন্দ্র সভ্যতা   ঐতিহ্য   সুনাগরিক   ভূমিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close