রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      ● মধ্যপ্রাচ্যে ঘাঁটি ধ্বংসের পর আফ্রিকায় নজর যুক্তরাষ্ট্রের      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৭৮      ● দেশে ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু      ● দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      
জাতীয়
রাতের আঁধারে বিস্ফোরণ-আগুন, মোহাম্মদপুরে কী ঘটছে?
নিজাম উদ্দিন (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ১০:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্দোলন-সংগ্রামসহ যেকোনো অস্থির পরিস্থিতিতে আলোচনায় আসে রাজধানীর মোহাম্মদপুর। এর মধ্যেই এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের মধ্যেও থামছে না এসব ঘটনা। শনিবার (২৮ নভেম্বর) রাতেও দুই পেট্রোল বোমাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদপুরে ২৮ ও ২৯ নভেম্বর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ ও পুলিশের একটি অকেজো সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সরকারি গাড়িটির অভ্যন্তরীণ কেবিন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানার পেছনে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলেও কেউ হতাহত হননি।

একই দিন রাত ১০টা ২৫ মিনিটে বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বছিলা রোডের শাহজালাল হাউজিংয়ের পূর্ব পাশে এসপিবিএন-১ ও ২’-এর অস্থায়ী পার্কিং শেডে রাখা এসপিবিএন-১’-এর একটি অকেজো সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ঢাকা মেট্রো-ঠ-১৩-১৪০৮ নম্বরের গাড়িটির অভ্যন্তরীণ কেবিন অংশ পুড়ে যায়।

প্রাথমিক তথ্যে জানা যায়, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গাড়িটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তারা বছিলা র‍্যাব-২’-এর কার্যালয়ের দিকের রাস্তা ব্যবহার করে পালিয়ে যায়।

এদিকে, শনিবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও মোহাম্মদপুর গ্রাস গ্লাস ফ্যাক্টরি নামক স্থানে গভীর রাতে একটি গাড়িতে আগুন দেওয়া তথ্য পাওয়া যায়।

পরপর এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মোহাম্মদপুর এলাকায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম খোলা কাগজকে বলেন, ‘গতকাল রাতে দুইটি পেট্রোল বোমাসহ হাতেনাতে একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছি। আজকেও প্রতিদিনের মত আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশ অস্থিশীল করা কাউকে ছাড় দেওয়া হবে না।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুরে রাতের আঁধার   বিস্ফোরণ   মোহাম্মদপুরে আগুন   মোহাম্মদপুর থানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close