রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
জাতীয়
পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরেছেন স্পিকার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:১৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের ছয় দিনের সরকারি সফর শেষে ঢাকা ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় ফিরেন তিনি।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। ওই দিন দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকা ছাড়েন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন : নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমায়ুন কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

স্পিকারের প্রত্যাবর্তনের সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

কেকে/ এসএমএন 





আরও সংবাদ   বিষয়:  হাফিজ উদ্দিন আহমদ   জাতীয় সংসদ   পাকিস্তান সফর   সংসদ স্পিকার   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close