রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
জাতীয়
সাবেক আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:২৩ এএম আপডেট: ২৯.১১.২০২৬ ৯:৫১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা এবং তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ভোরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়। 

রোববার সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি সূত্র জানায়, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে শায়লা ফারজানার বিরুদ্ধে। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত আসামি তিনি।

শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর শায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান। সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  মনিরুল ইসলাম   শায়লা ফারজানা   ডিবি   মিরপুর ডিওএইচএস  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close