শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম: চট্টগ্রামের সাত উপজেলায় সেনা মোতায়েন      শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম      রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও অতিভারি বৃষ্টির শঙ্কা      চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ      বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, বেড়েছে মাছ-মুরগির দামও      দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে      ‘ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন      
জাতীয়
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা দেবেন রোববার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:২৭ পিএম
তারেক রহমান

তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার (২১ জুন) মালয়েশিয়া সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম সফর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি। আলোচনার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে।

আজ শনিবার (২০ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারপ্রধানের সফর নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

মালয়েশিয়া থেকে তারেক রহমান যাবেন চীনে। দেশটিতে তিনি ২৩-২৬ জুন পর্যন্ত অবস্থান করবেন। সেখানে আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সমন্বিত নদী ও পানি ব‍্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে চীনের সাথে বিস্তারিত আলোচনা হবে এই সফরে।

হুমায়ুন কবির জানান, ১৩টি সমঝোতা, ২টি চুক্তি, ১টি অ্যাকশন প্ল্যান ও ১টি প্রটোকল সই করবে ঢাকা-বেইজিং। 

দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়বে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীসহ ২৭ জনের প্রতিনিধি দল সাথে থাকবেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   চীন সফর   প্রধানমন্ত্রী   রওনা দেওয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close