শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি      লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      
খেলাধুলা
মেসিকে থামানো প্রায় অসম্ভব : এমবাপে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৪৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হলেও, লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা লুকাননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে।

ফ্রান্স-ইরাক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপে বলেন, ‘মেসি এমন একজন ফুটবলার যাকে নজরে রাখলেও তিনি শেষ পর্যন্ত গোল করে বসেন।’

তার ভাষায়, ‘আপনি জানেন, সে সবসময় আপনার পেছনে কোথাও থাকবে এবং সুযোগ পেলেই গোল করবে।’

২০২৬ বিশ্বকাপে এমবাপে ও মেসি দুজনই রেকর্ডের পেছনে ছুটছেন। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে এমবাপ্পে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় আরও ওপরে উঠেছেন, আর আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি ছুঁয়েছেন নতুন মাইলফলক।

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন ফরাসি তারকা। তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতাই তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে মেসিকে “সেরাদের একজন” হিসেবে আখ্যা দিয়ে জানান, ফুটবল ইতিহাসে আর্জেন্টাইন মহাতারকার অবস্থান নিয়ে কোনো সন্দেহ নেই।’

বিশ্বকাপের মঞ্চে মেসি-এমবাপ্পে দ্বৈরথ নতুন নয়। ২০২২ সালের ফাইনালের স্মৃতি এখনও তাজা। চার বছর পর আবারও দুজনের গোলের লড়াই ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মেসি   বিশ্বকাপ   এমবাপে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close