সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
অর্থনীতি
জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার : চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৫৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

জ্বালানি সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রীর চীন সফরে জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে গুলাশন-২’-এর লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘সোলার রেভল্যুশন ইন পাকিস্তান ইন দ্য আইজ অব কান্ট্রিজ লিডিং সিএসও : লেসনস ফর বাংলাদেশ ফ্রম ন্যাশনাল বাজেট পার্সপেকটিভ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নূরুল ইসলাম বলেন, ‘সব সরকারি অফিস ও ফ্যাক্টরিতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের চেষ্টা শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে আছেন, চীনের সঙ্গে সৌরবিদ্যুৎ প্রসঙ্গে বড় কিছু চুক্তি হবে।’

অনুষ্ঠানে জাতীয় বাজেটের প্রেক্ষাপটে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে পাকিস্তানের সৌরবিদ্যুৎ খাতে দ্রুত অগ্রগতির অভিজ্ঞতা তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে বলা হয়, ‘ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভর না করে ব্যক্তিগত বিনিয়োগ ও অর্থায়নের মাধ্যমে পাকিস্তান অল্প সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জাতীয় গ্রিডের বিদ্যুতের ঘাটতি পূরণে সৌরবিদ্যুৎ একটি কার্যকর বিকল্প উৎস হতে পারে।’

পাশাপাশি জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তারা।
 
বক্তারা আরও বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নীতিগত সহায়তা ও প্রণোদনা প্রয়োজন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নবায়নযোগ্য জ্বালানি   সৌরবিদ্যুৎ   চীন সফর   নূরুল ইসলাম মনি  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close