সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
নকআউটে কারা হচ্ছে আর্জেন্টিনার প্রতিপক্ষ?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৫৫ পিএম আপডেট: ২৩.০৬.২০২৬ ৮:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রিয়াকে হারিয়েই পরের রাউন্ডের টিকিটটা কেটে ফেলেছিল আর্জেন্টিনা। আলজেরিয়া জর্ডানকে হারানোয় ১ ম্যাচ হাতে রেখে গ্রুপসেরার তকমাটাও পেয়ে গেছে আলবিসেলেস্তিরা। গ্রুপ সেরা হওয়ার পর থেকেই নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

টুর্নামেন্টের নিয়মানুযায়ী, ‘জে’ গ্রুপের রানার আপ দল মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। সে হিসেবে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে যাচ্ছে উরুগুয়ে বা কেপ ভার্দে।

‘এইচ’ গ্রুপে অবশ্য কোনো পজিশনই এখনও চূড়ান্ত নয়। শেষ ২ ম্যাচে এই গ্রুপের শীর্ষ দল চূড়ান্ত হবে। ওই ২ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে। কেপ ভার্দের মুখোমুখি হবে সৌদি আরব। কাগজে-কলমে এই ৪ দলেরই আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।


গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচটি ড্র হয়, তাহলে গ্রুপ রানার আপ হবে স্পেন। সেক্ষেত্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন। উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং অন্য ম্যাচে সৌদি আরব কেপ ভার্দেকে হারিয়ে দেয়, সেক্ষেত্রেও আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন।

 
অন্যদিকে, স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং একই সাথে কেপ ভার্দে সৌদি আরবকে হারায়, সেক্ষেত্রে গ্রুপ রানার আপ হিসেবে কেপ ভার্দে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং অন্য ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের খেলাটি ড্র হয়, সেক্ষেত্রেও গ্রুপ রানার আপ হিসেবে কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে শেষ ৩২।
 
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং সৌদি আরব হারিয়ে দেয় কেপ ভার্দেকে, সেক্ষেত্রে সৌদি আরব হতে পারে শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ। এছাড়া, স্পেন ও উরুগুয়ে ম্যাচটি ড্র এবং অন্য ম্যাচে সৌদি আরব জয় পেলেও আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে সৌদি। 
 
শেষ ৩২’-এর এই ম্যাচটি হবে আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   শেষ ৩২   বিশ্বকাপ   স্পেন   উরুগুয়ে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close