শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে ১৬ গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ৯ম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও ৩৯তম মিনিটে দুর্দান্ত এক বাঁ-পায়ের শটে জাল খুঁজে নেন মেসি। আলমাদা ও মেদিনার সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে করা এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে।

ফলে ক্লোসার ১৬ গোলের রেকর্ড পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে শীর্ষে উঠে যান মেসি। একই সঙ্গে আর্জেন্টিনাও ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায়। এ বিশ্বকাপে এটি মেসির চতুর্থ গোল।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close