রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে হাবিপ্রবি ছাত্রদলের মিছিল
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কে একটি ঝটিকা মিছিল বের করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাস-সংলগ্ন মহাসড়ক এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ফ্যাসিবাদবিরোধী এবং আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রদলের বক্তারা বলেন, “ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত খুনি হাসিনার আওয়ামী লীগ ও তার দোসররা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। কিন্তু হাবিপ্রবি ছাত্রদলের প্রতিটি কর্মী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। ক্যাম্পাসে বা দেশের কোথাও ফ্যাসিবাদের কোনো স্থান হবে না।”

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোথাও কোনো ধরনের নাশকতা বা ঝটিকা মিছিলের অপচেষ্টা করা হলে, ছাত্রদল তা কঠোর হস্তে দমন করবে। যেকোনো মূল্যে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কার্যক্রম নিষিদ্ধ   আ. লীগ   হাবিপ্রবি ছাত্রদল   মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close