শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      
প্রবাস
ইতালির রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যা
মো. ফারুক আহমেদ মোল্লা, ইতালি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:০৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন— কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা। এ ঘটনায় পরিবারের জ্যেষ্ঠ ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামাল হোসেনের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার বসুরহাট এলাকায়। তিনি রোমের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিওতে পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং স্থানীয় ডেম সুপারমার্কেটে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। প্রথমে আহত ছেলেটিকে বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশ বাসার ভেতরে প্রবেশ করে কামাল হোসেন, তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী কন্যার মরদেহ উদ্ধার করে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহত ছেলেটির অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তার জীবনের আশঙ্কা নেই। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে বাসায় জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ কারণে তদন্তকারীদের ধারণা, হামলাকারী পরিবারের পরিচিত কেউ হতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি নয় পুলিশ।

ঘটনার পরপরই পুলিশ, ফ্লাইং স্কোয়াড ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে এবং সংশ্লিষ্ট অ্যাপার্টমেন্টটি সাময়িকভাবে সিলগালা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত হত্যার কারণ বা জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে ইতালীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। পলাতক হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে রোমজুড়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তদন্ত চলমান থাকায় পুলিশ গুজব বা ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ইতালি   পরিবার   তিন বাংলাদেশিকে হত্যা   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close