শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৫৯ এএম আপডেট: ১৩.০৭.২০২৬ ১২:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমান সরকার প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ নিয়োগে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেড়ক

সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু, আধুনিক প্যাথলজি বিভাগ স্থাপন এবং নবজাতকের মায়েদের জন্য মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যমন্ত্রী   স্বাস্থ্যকর্মী নিয়োগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close