সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম: এসএসসি ও সমমানের ফল সকাল ১০টায়, জানবেন যেভাবে      জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২      মির্জা ফখরুলই হচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার      যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী      হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৩      হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ      
প্রযুক্তি
টেকসই ডিজাইন ও আধুনিক ফিচারে টেকনো স্পার্ক ৫০ প্রো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স ও ব্যাটারির দিকেই বেশি নজর দেন। তবে শুধু ভালো ফিচার থাকলেই হয় না, প্রতিদিনের ব্যবহারে ফোনটি কতটা টেকসই, সেটিও সমান গুরুত্বপূর্ণ। কারণ হঠাৎ বৃষ্টি, অসাবধানতাবশত হাত থেকে ফোন পড়ে যাওয়া বা ধুলাবালির সংস্পর্শে আসা—এমন পরিস্থিতির মুখোমুখি প্রায় সব স্মার্টফোন ব্যবহারকারীকেই হতে হয়। এসব বাস্তব বিষয় মাথায় রেখেই তৈরি করা হয়েছে টেকনো স্পার্ক ৫০ প্রো, যা প্রতিদিনের ব্যবহারে সুরক্ষা ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করার দাবি করছে প্রতিষ্ঠানটি।

ফোনটির অন্যতম বড় সুবিধা হলো এর আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি। টেকনোর দাবি, ফোনটি সর্বোচ্চ ছয় মিটার গভীর পানিতে ডুবে গেলেও স্বাভাবিকভাবে কাজ করতে পারে। তাই শুধু বৃষ্টি বা হঠাৎ পানির ছিটাই নয়, বিভিন্ন কঠিন পরিস্থিতিতেও ফোনটি নিরাপদ থাকে। এছাড়া এতে রয়েছে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন, যা অসাবধানতাবশত হাত থেকে পড়ে গেলেও ফোনকে ভালোভাবে সুরক্ষা দেয়। ফলে যারা নিয়মিত বাইরে থাকেন বা ব্যস্ত জীবনযাপন করেন, তাদের জন্য টেকনো স্পার্ক ৫০ প্রো হতে পারে একটি নির্ভরযোগ্য স্মার্টফোন।

টেকনো স্পার্ক ৫০ প্রোতে নিশ্চিত সুরক্ষার পাশাপাশি রয়েছে আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন। বড় ডিসপ্লে থাকায় ফোনটি হাতে ধরে ব্যবহার করতে বেশ আরামদায়ক। এতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির বড় স্ক্রিন, যা ব্যবহারকে আরও সহজ করে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা বা এক অ্যাপ থেকে আরেক অ্যাপে যাওয়ার সময় সবকিছুই দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে হয়। যারা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, বিশেষ করে ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটান, তারা এই ডিসপ্লের সুবিধা সহজেই অনুভব করতে পারবেন।

টেকনো স্পার্ক ৫০ প্রোর আরেকটি বড় সুবিধা হলো এর দীর্ঘস্থায়ী ব্যাটারি। এতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ফোন ব্যবহার করার সুযোগ দেয়। তাই বারবার চার্জ শেষ হয়ে যাওয়ার চিন্তা করতে হয় না। কল করা, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ছবি তোলা বা হালকা গেম খেলা—সবই দীর্ঘ সময় ধরে সহজে করা যায়। আর ব্যাটারি কমে গেলেও ৬০ ওয়াট সুপার চার্জিং সুবিধার কারণে খুব অল্প সময়েই ফোনটি আবার চার্জ করা যায়।

টেকনো শুধু দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপই নয়, ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতার দিকেও গুরুত্ব দিয়েছে। কোম্পানিটির দাবি, ১ হাজার ৯০০ বারের বেশি চার্জ দেওয়ার পরও ব্যাটারি তার মূল ক্ষমতার ৮০ শতাংশের বেশি ধরে রাখতে পারে। ফলে ফোনটি শুধু একদিনের ব্যবহারের জন্য নয়, দীর্ঘদিন নিয়মিত ব্যবহারেও ভালো পারফরম্যান্স দিতে সক্ষম।

টেকনো স্পার্ক ৫০ প্রোতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট প্রসেসর। এটি ৪জি প্রসেসর হলেও প্রতিদিনের প্রয়োজনীয় কাজ, একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ভালো পারফরম্যান্স দেয়। ফোনটি ৬ জিবি ও ৮ জিবি র‍্যামের দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এক্সটেন্ডেড র‍্যাম সুবিধার মাধ্যমে ৬ জিবি মডেলে মোট ১৮ জিবি পর্যন্ত এবং ৮ জিবি মডেলে ২৪ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যায়। এছাড়া দুটি মডেলেই রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যেখানে সহজেই অ্যাপ, ছবি, ভিডিও ও অন্যান্য প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করা যায়।

টেকনো স্পার্ক ৫০ প্রোতে ছবি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ ক্যামেরা। এটি বিভিন্ন ধরনের আলোতে পরিষ্কার ও প্রাণবন্ত ছবি তুলতে সক্ষম। তাই পোর্ট্রেট, খাবারের ছবি, ভ্রমণের স্মৃতি, পারিবারিক মুহূর্ত কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য ছবি তোলায় ভালো অভিজ্ঞতা পাওয়া যায়। দ্রুত গতিশীল কোনো বিষয়ের ছবি তুলতেও ফ্ল্যাশস্ন্যাপ ফিচারটি কার্যকর। এছাড়া সেলফি, ভিডিও কল ও অনলাইন মিটিংয়ের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। যারা বেশি দামি ফোন না কিনেও প্রতিদিনের ব্যবহারের জন্য ভালো ও নির্ভরযোগ্য ক্যামেরা চান, তাদের জন্য টেকনো স্পার্ক ৫০ প্রো একটি ভালো পছন্দ হতে পারে।

ডিটিএস সাউন্ড সমর্থিত ডুয়াল স্পিকারের কারণে ফোনটিতে গান শোনা, ভিডিও দেখা ও গেম খেলার সময় পরিষ্কার শব্দ শোনা যায়। এছাড়া অল-সিনারিও নয়েজ ক্যান্সেলেশন সুবিধা থাকায় কল বা অনলাইন মিটিংয়ের সময় আশপাশের শব্দ কম শোনা যায়, ফলে কথা বলা আরও সহজ হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টেকনো স্পার্ক ৫০ প্রো  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close