শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট      আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান      সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯      ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ      ভাইয়ের সম্পত্তিতে বোনের স্বত্ব নেই: হাইকোর্ট      আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নতুন দিগন্তে চট্টগ্রাম ওয়াসা      
স্বাস্থ্য
ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের ‘মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন’
মেছবাহ উদ্দিনের নতুন বই ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্টের মোড়ক উন্মোচন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৫৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

মানুষের হলিস্টিক ওয়েলবিইং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ কনভোকেশন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের ফাউন্ডিং চেয়ারম্যান, লেখক ও দ্য মাইন্ড মেন্টর ড. মেছবাহ উদ্দিনের নতুন বই ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’-এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন ও ব্যারিস্টার রেদওয়ান হোসেন। 

অনুষ্ঠানে ফারজানা শারমীন বলেন, ‘আমরা যারা ভাবি সমাজ পরিবর্তন করবো, সমাজের মানুষের জন্যে চিন্তাশক্তি বিনিয়োগ করি, সমাজে সুইসাইড, মাদক নিয়ন্ত্রণ, নারী নির্যাতন প্রতিরোধ ইত্যাদি বিষয়ে কাজ করে যাচ্ছি। সমাজ পরিবর্তন করতে যা যা লাগে তার মধ্যে আজকের উদ্যোগও একটি। এই জন্য আমি ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আজকে এখানে যারা মাইন্ড কোচ আছেন এবং ড. মেছবাহসহ সমাজের জন্য আপনারা যারা কাজ করে যাচ্ছেন আমি সবাইকে এপ্রিশিয়েট করি।’
 
তিনি ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির প্রশংসা করে বলেন, ‘আমি চাইব, এ রকম একটি বই আমার লাইব্রেরি তে থাকুক। বইয়ের কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে; যা মানুষ আসলে চিন্তা করবে না, “চিন্তা আমার শত্রু নয়” যা ডা. মেজবাহর স্টেটমেন্ট। এইটা আমরা কয়জন ভাবি। আমাদের কাছে চিন্তা মানে দুশ্চিন্তা, রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না। চিন্তা যে আমাদের শত্রু নয় এটা বড় একতা ফিলিংয়ের বিষয়। এই বইটিকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে এক দারুন সূচনা হবে।’

ফারজানা শারমীন বলেন, ‘ব্যাধিই সংক্রামক… স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক খারাপ কিছু শিখে আসি, কিন্তু ভালো কিছুও যে শেখা যায় এই বিষয়টা আমরা ভুলেই গেছি। যদি আমাকে ভালোবাসি, নিজেকে রিয়ালাইজ করি; আমি যদি মনে করি ‘আই ক্যান ডু ইট” তাহলে আমরা আসলেই কাজটি  করতে পারব। এ জন্য আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করাটা জরুরি।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এ জন্য আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা দিয়ে ও নৈতিকতার শিক্ষা দিয়ে, পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে।’

‘সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না, যদি না আমরা নিজেরা যে যার জায়গা থেকে পরিবর্তন হই। ড. মেছবাহ উদ্দিন রচিত যুব সমাজের মাইন্ডনেস নিয়ে কথা লিখেছেন অত্যন্ত চমৎকার। এধরনের চিন্তাশীল বই পাঠক ধারণ করতে পারলে সমাজ পরিবর্তনে করতে সময় লাগবে না।’

রেদোয়ান হোসেন বলেন, ‘মেন্টাল ওয়েলবিইং নিয়ে বাংলাদেশের পার্সপেকটিভে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। তবে বৈশ্বিকভাবে মেন্টাল হেলথকে খুব গুরুত্ব দেওয়া হয়। মানসিকভাবে অসুস্থ হওয়ার আগেই আমরা যদি মেন্টাল স্ট্রেস নিয়ে কাজ করতে পারি, সেটি সবচেয়ে উত্তম। ডিফোকাসসহ নানা স্ট্র্যাটেজিক পদ্ধিতিতে স্ট্রেস কমানোর বিষয়টি নিয়ে কাজ করার জন্য আমি মেহবাহকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন ও ওয়েলবিং পাবলিকেশনের কাজগুলো দুটো পার্পাস সার্ভ করছে। এক মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে দ্বিতীয়ত সমগ্র বিশ্বে  বাংলাদেশে কে রিপ্রেজেন্ট করছে।’

মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘পৃথিবিতে ওয়েলনেস প্রয়োজন নেই এমন কোন প্রাণী নেই। তবে এই বিষয়ে প্রাতিষ্ঠানিক কোন কাজ নেই। ব্যক্তির ওয়েলনেস পরিবার, সমাজ সবক্ষেত্রেই প্রভাব ফেলে। আমাদের সামাজিক ও আর্থিক যে অবস্থা, যদিও ডেভেলপমেন্ট আসছে নানা ক্ষেত্রে কিন্তু আমাদের মানসিক ওয়েলনেস, সফট স্কিল ধীরে ধীরে কমে যাচ্ছে। আজকে যারা মাইন্ড মাস্টার হয়েছেন, তাদের কাছে বলছি ওয়েলনেসকে মানুষের মধ্যে সংক্রামকের মতো ছড়িয়ে দেবেন।’

ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটিতে আধুনিক জীবনে ওভারথিংকিং, মেন্টাল নয়েজ ও থট প্যাটার্ন সম্পর্কে সচেতনতা তৈরি ও চিন্তাকে দমন করার পরিবর্তে কার্যকরভাবে পরিচালনার বিভিন্ন বাস্তবধর্মী ধারণা ও কৌশল তুলে ধরা হয়েছে। ‘আনলিশ দ্য পাওয়ার অব হিলিং’ ও ‘স্লিপ ওয়েলনেস ব্লুপ্রিন্ট’-এর পর এটি মেছবাহ    উদ্দিনের ওয়েলবিইং-কেন্দ্রিক লেখালেখির ধারাবাহিকতায় নতুন সংযোজন।

অনুষ্ঠানে মেছবাহ উদ্দিন বলেন, ‘আমরা এমন একটি সময়ে বাস করছি, যখন ইনফরমেশনের অভাবের চেয়ে মেন্টাল ওভারলোড এবং মেন্টাল নয়েজ একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’-এর মূল মেসেজ হলো ‘আপনার চিন্তার সঙ্গে লড়াই না করে, বরং সেগুলোকে পরিচালনা করতে শিখুন।’

‘মানুষের ওয়েলবিইংকে বিচ্ছিন্নভাবে না দেখে সামগ্রিকভাবে দেখা জরুরি। এই দর্শন থেকেই ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন মানুষের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, পেশাগত, পরিবেশগত ও পারিবারিক ওয়েলবিইং—জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ডাইমেনশন নিয়ে সচেতনতা ও ইতিবাচক পরিবর্তন তৈরিতে কাজ করছে।’

ফাউন্ডেশনের বৃহত্তর লক্ষ্য প্রসঙ্গে মেছবাহ উদ্দিন বলেন, ‘আমাদের মিশন—এমপাওয়ার ওয়েলনেস অ্যান্ড ট্রান্সফর্ম ১০০ মিলিয়ন লাইভস। আমরা বিশ্বাস করি, একজন মানুষের ইতিবাচক ট্রান্সফরমেশন তার পরিবার, কর্মক্ষেত্র ও সমাজেও ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে।’

অনুষ্ঠানে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শের শাহ উপস্থিত ছিলেন।

মাস্টার কোচ কনভোকেশন ও নতুন লেখকদের বই প্রকাশ

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মাস্টার কোচ অ্যাক্সেলারেটর (এমসিএ) কনভোকেশন। প্রোগ্রাম সম্পন্নকারী মাস্টার কোচদের সার্টিফিকেট ও রিকগনিশন দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও অংশগ্রহণের জন্য নির্বাচিত ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।

একই আয়োজনে মেছবাহ উদ্দিনের মেন্টরশিপের সঙ্গে যুক্ত ছয়জন নতুন লেখকের ছয়টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়। নতুন লেখক তৈরি এবং তাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে বইয়ের মাধ্যমে বৃহত্তর পাঠক সমাজের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে বইগুলো প্রকাশ করা হয়।

দিনব্যাপী মাইন্ড মাস্টার রিট্রিটে মেছবাহ উদ্দিনের ‘রিইগনাইট ইয়োর পটেনশিয়াল’, ‘রিডিজাইন ইয়োর ইনার স্টোরি অ্যান্ড রাইজ অ্যাবাভ ক্যাওস’, ‘ব্রেক ফ্রি ফ্রম ফিয়ার অ্যান্ড বি আনস্টপেবল’সহ বিভিন্ন ট্রান্সফরমেশনাল ও এক্সপেরিয়েনশিয়াল সেশন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন তরুণ প্রজন্ম থেকে শুরু করে সর্বস্তরের মানুষের হলিস্টিক ওয়েলবিইং নিয়ে দীর্ঘমেয়াদি সচেতনতা, শিক্ষা ও মানবিক উন্নয়নমূলক উদ্যোগ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মেছবাহ উদ্দিন   নতুন বই   ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট   মোড়ক উন্মোচন   ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close