শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
আন্তর্জাতিক
আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৪১ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/সংগৃহীত

‘তেহরানের সঙ্গে চুক্তি কবে হবে, সে বিষয়ে আমি কোনও সময়সীমা নির্ধারণ করতে চাই না। দেখা যাক কী হয়। আমরা যখন চাই, তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত। আমি মানুষ হত্যা করতে চাই না।’ এছাড়াও ইরানের সঙ্গে যুদ্ধ নয়, আলোচনার পথেই এগোতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতা হয়েছে। ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতা হবে বলে আশাবাদ জানান।

এসময় তিন মধ্যস্থতাকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করেছেন বলেও জানান ট্রাম্প। বলেন, দেশগুলো তাকে চুক্তির দিকে এগিয়ে যেতে অনুরোধ করেছিল।

এদিকে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তেহরান যেতে প্রস্তুত মধ্যস্থতাকারীরা। সেখানে একটি পরোক্ষ আলোচনার কথা রয়েছে।

এর আগে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। কারণ সমঝোতার মৌলিক কাঠামো বা সীমারেখা নিয়ে ইতোমধ্যেই ঐকমত্য হয়েছে।

তবে ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। এর আগে বহুবারই ট্রাম্প বলেছেন, আলোচনার মাধ্যমে যুদ্ধের দ্রুত অবসান হতে যাচ্ছে। কিন্তু প্রতিবারই পাল্টাপাল্টি হামলা আবারও শুরু হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close