সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
রাজধানী
মোহাম্মদপুর-কেরানীগঞ্জে কারখানার সন্ধান, ৩১ হাজার ইয়াবা উদ্ধার; অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম আপডেট: ০৩.০৮.২০২৬ ৭:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা তৈরির দুই কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। এ সময় ইয়াবা তৈরির দুইটি মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল ও ৩১ হাজার ২৭২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে একটি ওয়ান শুটারগানসহ একাধিক মামলার আসামি আলোচিত সন্ত্রাসী মো. হাসান ওরফে ‘মাগুর হাসান’ (২৮) গ্রেপ্তার হয়েছেন।

রোববার (২ আগস্ট) রাতে এ দুই অভিযান চালানো হয়।

সোমবার (৩ আগস্ট) বসিলায় র‍্যাব-২’-এর সদরদপ্তরে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে র‍্যাব-২’-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মোহাম্মদপুর থানার বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ইয়াবা ব্যবসায়ী ফয়সাল ইসলাম মিঠুকে (৪২) আটক করা হয়। তার কাছ থেকে ১১ হাজার ৭৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়।

এরপর ফয়সালের দেওয়া তথ্যানুযায়ী কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় আরেকটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক ও কেমিস্ট কাম ইয়াবা ডিলার নাছিরকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল ও ১৯ হাজার ৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

র‍্যাবের দাবি, নাছির নিজেই ইয়াবা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

এদিকে একই রাতে মোহাম্মদপুরের বোটঘাট এলাকায় পৃথক অভিযানে একটি ওয়ান শুটারগানসহ আলোচিত সন্ত্রাসী মো. হাসান ওরফে মাগুর হাসানকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, তিনি এর আগে বিভিন্ন মামলায় পাঁচবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।

র‍্যাবের তথ্যানুযায়ী, ফয়সাল ইসলাম মিঠুর বিরুদ্ধে গুলশান, তেজগাঁও, ডেমরা ও মোহাম্মদপুর থানায় দাঙ্গা, চুরি, বলপূর্বক গ্রহণ, ভয়ভীতি প্রদর্শন ও চোরাই মাল কেনাবেচাসহ চারটি মামলা রয়েছে। এছাড়া হাসান ওরফে মাগুর হাসানের বিরুদ্ধে ভোলার লালমোহন ও রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক, চুরি, দস্যুতা, ডাকাতি ও হত্যাচেষ্টাসহ মোট ১০টি মামলা এবং দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

র‍্যাব-২ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   কেরানীগঞ্জ   ইয়াবা কারখানার সন্ধান   ইয়াবা উদ্ধার; অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close