‘অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ যৌথ অভিযান চালিয়ে ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়া গেছে। এসব বিষয় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে।
এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই হামলায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়।
কেকে/ এমএস