মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির ধাওয়া-পাল্টা ধাওয়া      পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর প্রধানমন্ত্রীর      ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ      বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      জ্বালানি সংকট নিরসনে তিন নির্দেশনা      আবারও পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ      সরকারকের চাপে ফেলতে নানা মহলের তৎপরতা      
প্রযুক্তি
নেটফ্লিক্সে যেভাবে বিনা খরচে দেখবেন সিনেমা-সিরিজ
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে প্রায় ছয় বছর পর আবারও সীমিত পরিসরে ফ্রি ট্রায়াল সুবিধা চালু করেছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নির্বাচিত ব্যবহারকারীরা নতুন অ্যাকাউন্ট খুললে ৩০ দিন, আবার কেউ কেউ ১৫ দিন পর্যন্ত বিনা খরচে নেটফ্লিক্সের সিনেমা, সিরিজ ও ডকুমেন্টারি উপভোগ করতে পারবেন।

গ্যাজেট ৩৬০-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নেটফ্লিক্সের হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী, এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। ব্যবহারকারীর অ্যাকাউন্ট, ব্যবহৃত ডিভাইস এবং ভৌগোলিক অবস্থান (লোকেশন) বিবেচনায় যোগ্যতা নির্ধারণ করা হয়। কেউ যদি অফারের জন্য নির্বাচিত হন, তাহলে নতুন অ্যাকাউন্ট তৈরির সময় সাইন-আপ পেজেই স্বয়ংক্রিয়ভাবে ফ্রি ট্রায়ালের অফার প্রদর্শিত হবে। অফারটি না দেখালে ধরে নিতে হবে, ওই অ্যাকাউন্টটি বর্তমানে এই সুবিধার আওতায় নেই।

সব ব্যবহারকারীর জন্য ট্রায়ালের মেয়াদও এক নয়। কারও জন্য ৩০ দিনের, আবার কারও জন্য ১৫ দিনের ফ্রি ট্রায়াল নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের দিকে বিশ্বব্যাপী ৩০ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা বন্ধ করে দেয় নেটফ্লিক্স। দীর্ঘ বিরতির পর এখন সীমিত পরিসরে আবারও এই সুবিধা চালু করে নতুন গ্রাহক আকর্ষণের কৌশল পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

যেভাবে বুঝবেন আপনি ফ্রি ট্রায়ালের জন্য যোগ্য কিনা

প্রথমে নেটফ্লিক্সের ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। এরপর আগে ব্যবহার করা হয়নি এমন একটি নতুন ই-মেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খুলুন। নিবন্ধনের সময় ‘Try 30 Days for Zero’ অথবা ‘15-Day Free Trial’–সংক্রান্ত কোনো অফার দেখানো হচ্ছে কি না তা খেয়াল করুন। অফার থাকলে পছন্দের সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করুন এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা সমর্থিত ইউপিআইয়ের মাধ্যমে একটি বৈধ পেমেন্ট পদ্ধতি যুক্ত করে নিবন্ধন সম্পন্ন করুন। এরপর ট্রায়াল মেয়াদজুড়ে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নেটফ্লিক্সের কনটেন্ট দেখা যাবে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি। নেটফ্লিক্সে অটোপে সুবিধা ডিফল্টভাবে চালু থাকে। ফলে ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল না করলে, নির্বাচিত প্ল্যানের নির্ধারিত অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। তাই সম্পূর্ণ বিনা খরচে ট্রায়াল সুবিধা ব্যবহার করতে চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করে দিতে হবে।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close