বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
শিক্ষা
বিইউপিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণ, বিশেষ মোনাজাত ও শহীদ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিইউপির বিজয় অডিটোরিয়ামে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের আত্মত্যাগের স্মরণ ও জাতীয় ইতিহাসে এই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে বিইউপির শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ জোবায়ের ওমর খানের পরিবারের সদস্যরা বিশেষ অতিথি ছিলেন।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। 

তিনি বিইউপির শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিইউপিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬   বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close