বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      
শিক্ষা
একেএম রহমত উল্লাহ কলেজে নবীনবরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৭:১২ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুমকে  সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন কলেজের গভর্নিং বডির সভাপতি, সাবেক অতিরিক্ত সচিব এম. খালিদ মাহমুদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন কলেজের গভর্নিং বডির সভাপতি, সাবেক অতিরিক্ত সচিব এম. খালিদ মাহমুদ

রাজধানীর বাড্ডার বেরাইদে অবস্থিত ঐতিহ্যবাহী একেএম রহমত উল্লাহ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ, সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ড. এমএ কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি, সাবেক অতিরিক্ত সচিব এম. খালিদ মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা বেগম। তিনি নবীন শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।’   

প্রধান অতিথির বক্তব্যে ড. এমএ কাইয়ুম বলেন, ‘একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি কলেজের শিক্ষার মানোন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এম. খালিদ মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। একেএম রহমত উল্লাহ কলেজকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গভর্নিং বডি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিন বলেন, বেরাইদসহ আশপাশের এলাকার শিক্ষা প্রসারে একেএম রহমত উল্লাহ কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি প্রত্যাশা করেন, এটি শুধু একটি কলেজ হিসেবে নয়, বরং শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিকতার দিক থেকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ, আধুনিক শিক্ষা পদ্ধতি এবং উচ্চশিক্ষার প্রস্তুতির সুযোগ তৈরি করতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

সাবেক ভিপি, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক বলেন, শিক্ষার্থীদের জীবনে সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, সততা ও শৃঙ্খলা অপরিহার্য। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে।

কলেজের দাতা সদস্য ও ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। তিনি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন।’ 

গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ডা. মো. আব্দুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুস্থ জীবনবোধ গড়ে তোলাও জরুরি। তিনি শিক্ষার্থীদের জীবনে সফল হতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুর রহমান, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার মাসুম আহমেদ মুসা, শিক্ষা উপকমিটির সদস্য ইসরাক প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপিস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  একেএম রহমত উল্লাহ কলেজ   নবীনবরণ অনুষ্ঠান   বাড্ডা   শিক্ষাপ্রতিষ্ঠান   সাংস্কৃতিক অনুষ্ঠান  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close