বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      
শিক্ষা
কলেজে ক্লাসে উপস্থিত এক ছাত্রী, অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৫:১৮ পিএম
 শিক্ষামন্ত্রী আকস্মিক স্কুল পরিদর্শন করছেন। ছবি : প্রতিনিধি

শিক্ষামন্ত্রী আকস্মিক স্কুল পরিদর্শন করছেন। ছবি : প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজ পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে পেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অন্যান্য শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। এ পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে শিক্ষকদের কাছে কারণ জানতে চেয়েও সন্তোষজনক ব্যাখ্যা পাননি তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নাটোরের এনএস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মহাসড়কের পাশে অবস্থিত বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। 

নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি দেখেন তিনি।

একটি শ্রেণিকক্ষে ১৫ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র একজনকে উপস্থিত দেখে বাকিদের অনুপস্থিতির কারণ জানতে চান শিক্ষামন্ত্রী। ওই সময় এক নারী শিক্ষক জানান, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না। তাদের ক্লাসে আনতে ফোন করতে হয়। অন্য এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে অবস্থান করে। শিক্ষকদের এসব ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, একাদশ শ্রেণিতে ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে। গার্হস্থ্যবিজ্ঞান ক্লাসে ১৫ থেকে ২০ জনের মধ্যে একজন উপস্থিত থাকলেও সেদিন পুরো কলেজে ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে দাবি করেন তিনি।

অধ্যক্ষ বলেন, ‘আমার কলেজটা মহাসড়কের পাশে। এদিক দিয়ে যাওয়ার সময় মন্ত্রী মহোদয় হঠাৎ করে কলেজে ঢুকে পড়েছেন। বের হয়ে দেখি গোটা চল্লিশেক গাড়ি। মন্ত্রী নিজেই একতলা থেকে চারতলা পর্যন্ত উঠে প্রতিটি শ্রেণিকক্ষ দেখেছেন। ১১টা ২০ মিনিট থেকে প্রায় ২০ মিনিট তিনি কলেজে অবস্থান করেছেন। এরপর নাটোরের অনুষ্ঠানে চলে গেছেন।’

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আনতে বিভিন্নভাবে চেষ্টা করেও সফল হচ্ছেন না বলে জানান অধ্যক্ষ। বিষয়টি শিক্ষামন্ত্রীকে অবহিত করেছেন বলেও জানান তিনি।

এদিকে কলেজে শিক্ষার্থীদের উপস্থিতির পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  শিক্ষামন্ত্রী   বিড়ালদহ কলেজ   রাজশাহী   শিক্ষার্থীদের উপস্থিতি   শিক্ষা মন্ত্রণালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close