বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন      ● ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবসহ ৪ জন গ্রেপ্তার      ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ      ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      
শিক্ষা
রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। আবেদন চলবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী রুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন শেষে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে এবার রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একই সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি আবেদন, প্রবেশপত্র সংগ্রহ, আসনবিন্যাস (সিটপ্ল্যান), ফল প্রকাশের তারিখসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে রুয়েটের নির্ধারিত ওয়েবসাইটে (www.admission.ruet.ac.bd)। 
 
ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট ৮০টি প্রশ্নের বিপরীতে ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

এ ছাড়া ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক বুদ্ধিমত্তা (Visual Spatial Intelligence) পরীক্ষায় অংশ নিতে হবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রুয়েট ভর্তি পরীক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close