খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুয়াব) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া।
তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের কৃতী সন্তান। পাশাপাশি তিনি রংপুর বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন কুয়াবের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সহসভাপতি নির্বাচিত হওয়ায় তার নিজ এলাকা কিশোরগঞ্জসহ বিভিন্ন মহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তার এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, স্বজন ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর যোগ্য নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়ার আগামী দিনের পথচলা আরও সফল ও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
কেকে/এমএ