শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
দেশজুড়ে
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী আব্দুল বারী
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। গত বছরের তুলনায় কেজিপ্রতি এক টাকা বেশি। অর্থাৎ ৪০ কেজি ধানের দাম ১ হাজার ৪০০ টাকা। কৃষকেরা যাতে সরকার নির্ধারিত মূল্য পান, সে লক্ষ্যেই এ কার্যক্রম নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কালাই উপজেলায় প্রায় ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে লক্ষ্যমাত্রার পরও কৃষকেরা ধান নিয়ে এলে তা সংগ্রহ করা হবে।’ বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের সরকারি খাদ্যগুদামে ধান দেওয়ার আহ্বান জানান তিনি।

আব্দুল বারী বলেন, ‘স্থানীয় প্রশাসন, সংগ্রহ কমিটি ও উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম তদারকি করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল করা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ সড়ক উন্নয়নসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’

ধান সংগ্রহে হয়রানি বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগের মৌসুমে যেসব সমস্যা ছিল, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো কৃষক সরকারি খাদ্যগুদামে ধান দিতে গিয়ে সমস্যায় পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কিংবা আমাকে সরাসরি জানাতে পারবেন।’

খাদ্যগুদামে ধান দিতে কৃষকদের হয়রানির পেছনে সিন্ডিকেট থাকার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের কোনো চক্রকে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না। প্রতিটি এলাকায় ট্যাগ অফিসার রয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জয়পুরহাট জেলায় ৩ হাজার ৯০৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদরে ৯৪৩, পাঁচবিবিতে ১ হাজার ৯২, আক্কেলপুরে ৬০৯, কালাইয়ে ৬৬৩ এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবু তাহের, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতারা, মিল মালিক সমিতির নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  আমন ধান সংগ্রহ   জয়পুরহাট   কালাই   কৃষকের ন্যায্যমূল্য   খাদ্য মন্ত্রণালয়   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close