শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       
দেশজুড়ে
পাগলা মসজিদে ৫১ বস্তা টাকার সঙ্গে মিলল স্বর্ণের চামচ-বাটি
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার বিপুল পরিমাণ নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে দীর্ঘ চার মাস ২৪ দিন পর মসজিদের ১০টি স্থায়ী দানবাক্স ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। সেখান থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। সকাল ৭টার দিকে জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। পরে মসজিদের দ্বিতীয় তলায় শুরু হয় টাকা গণনা ও অন্যান্য সামগ্রী যাচাই-বাছাই।

গণনায় মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক ব্যক্তি অংশ নেন।

দুপুর পর্যন্ত গণনা করা ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে। বাকি টাকা গণনা শেষে মোট দানের পরিমাণ জানা যাবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এবার দানের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

সর্বশেষ গত ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। গণনা শেষে সেদিন মোট দানের পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও দানের পরিমাণ বাড়তে থাকায় এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি বিরতিতে বাক্সগুলো খোলা হয়েছে। বর্তমানে পাগলা মসজিদে দান করা অর্থ দিয়ে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এতে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  পাগলা মসজিদ   দানবাক্স   কিশোরগঞ্জ   স্বর্ণের চামচ-বাটি   দানের টাকা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close