হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় মানিক মিয়া (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া উপজেলার বশিনা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক মিয়া রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
কেকে/ এসএমএন