শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সশস্ত্র বাহিনী দিবসে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      
দেশজুড়ে
‘স্বর্ণার মনে জায়গা করে দেন’—পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিকের আকুতি
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:০১ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ২:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকার পাশাপাশি প্রতিবছরের মতো এবারও পাওয়া গেছে নামে-বেনামে লেখা অসংখ্য মনোবাসনার চিঠি। এসব চিঠির মধ্যে একটি ব্যতিক্রমী চিঠিতে প্রেমিকার মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়েছেন এক প্রেমিক। চিঠিতে স্বর্ণা নামের এক মেয়েকে কখনো ভুলতে না পারার কথা জানিয়ে তার মনে জায়গা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্স খোলার পর পাওয়া যায় রেকর্ড ৫১ বস্তা টাকা। পরে মসজিদের দ্বিতীয় তলায় শুরু হয় দানের টাকা গণনার কাজ। টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় পাওয়া যায় ওই চিঠি।

সাধারণ কাগজে হাতে লেখা চিঠিতে আবেগঘন ভাষায় বলা হয়েছে, ‘এই জীবনে আমি, তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা।’ চিঠির শেষে লেখা রয়েছে, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’

বেনামে লেখা ছোট্ট এই চিঠিতে স্বর্ণার প্রতি গভীর ভালোবাসা ও আবেগ প্রকাশ করেছেন লেখক। প্রিয় মানুষটির মনে জায়গা পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি।

বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি পাগলা মসজিদের দানবাক্সে প্রায়ই পাওয়া যায় এমন ব্যক্তিগত অনুভূতি, মনোবাসনা ও প্রার্থনাসংবলিত চিঠি। এসব চিঠিতে কেউ রোগমুক্তি, কেউ সন্তান লাভ, কেউ উচ্চশিক্ষা কিংবা জীবনের নানা প্রত্যাশা পূরণের আকুতি জানান। এবার সেই চিঠির তালিকায় যুক্ত হয়েছে প্রেমিকার মনে জায়গা পাওয়ার এক প্রেমিকের আকুতি।

সর্বশেষ গত ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া যায় ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী। ওই দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক সৃষ্টি করেছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে দানের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে। ফলে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশি, ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ পাগলা মসজিদে এসে দান করেন। অনেকের বিশ্বাস, এ মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই দিন দিন বাড়ছে দানের পরিমাণ। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রীও দান করেন মানুষ। রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ নানা উদ্দেশ্যে অনেকে মানত করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি সার্বজনীন ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে বর্তমান মসজিদের স্থানে এসে অবস্থান নেন। পরে তাঁকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তাঁর মৃত্যুর পর সমাধির পাশে নির্মিত হয় মসজিদটি, যা বর্তমানে পাগলা মসজিদ নামে দেশজুড়ে সুপরিচিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ স্টেটের মাধ্যমে ঐতিহাসিক এ মসজিদটি পরিচালিত হয়ে আসছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পাগলা মসজিদের দানবাক্স   চিঠি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close