রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) ও জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।
শনিবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে শাহিন আলীর প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
পুলিশ সুপার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে খুলনায় যাচ্ছিলেন। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। অস্ত্রের উৎস এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।’
কেকে/ এসএমএন