সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
শিক্ষা
রাবির ভর্তি পরীক্ষায় ৮ দিনেই আবেদন ছাড়াল ১ লাখ ৩১ হাজার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আবেদন শুরুর আট দিনে জমা পড়েছে ১ লাখ ৩১ হাজার ৫১২টি আবেদন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে। রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাসনাত কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তিনটি ইউনিটের মধ্যে ‘এ’ (মানবিক) ইউনিটে ৫৭ হাজার ৫২টি, ‘বি’ (বাণিজ্য) ইউনিটে ১৪ হাজার ৫৫৪টি এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে ৫৯ হাজার ৯০৬টি আবেদন জমা পড়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ ও ‘সি’ ইউনিটে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা এবং ‘বি’ ইউনিটে ১ হাজার ১০০ টাকা। নির্ধারিত ফির সঙ্গে সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

এ বছর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি, ‘সি’ ইউনিটের ১৩ ফেব্রুয়ারি এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেওয়া হবে।

ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল, এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদনের সময় পরীক্ষার্থীদের পছন্দের অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে পরবর্তী সময়ে তা পরিবর্তনের সুযোগ থাকবে না।

ভর্তির যোগ্যতার ক্ষেত্রে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নে একাধিক উত্তর দিলে সেটিও ভুল হিসেবে গণ্য হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী বিশ্ববিদ্যালয়   রাবি ভর্তি পরীক্ষা   বিশ্ববিদ্যালয় ভর্তি   ভর্তি আবেদন   
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close