শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      
শিক্ষা
২৪ ডিসেম্বর শিক্ষার্থীরা পাবে নতুন বই : শিক্ষামন্ত্রী
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম আপডেট: ২০.১১.২০২৬ ৭:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পর তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে সভায় শিক্ষার্থীদের উদ্দেশে এহসানুল হক বলেন, ‘২৪ ডিসেম্বর সবাই নতুন বই পাবে। সেদিন সব স্কুলে ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষার্থীরা ফলাফলের শিটের পাশাপাশি নতুন বই নিয়ে বাড়ি ফিরবে। যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উঠবে, তারা পঞ্চম শ্রেণির বই পাবে।’

বই সরবরাহের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই পৌঁছে গেছে। মাধ্যমিক বিদ্যালয়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছে যাবে। তবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর। এবারের বই অত্যন্ত সুন্দরভাবে ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের ছাপা বা কাগজের মান খারাপ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিল দেওয়া হবে না।’

শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ের অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। মাদ্রাসাগুলোতেও মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ তৈরি করা হবে।’   

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া এবং গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদসহ অনেকে।

অনুষ্ঠানে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।

কেকে/ এসএমএন


আরও সংবাদ   বিষয়:  শিক্ষামন্ত্রী   নতুন বই   বই বিতরণ   শিক্ষাব্যবস্থা   মুন্সীগঞ্জ   
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close