শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু      ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      
শিক্ষা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এ সেন্ট্রাল ওরিয়েন্টেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) এলিট কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. আবুল কালাম, স্কুল অব ল’-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিছুর রহমানস প্রমুখ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থী সহায়তা সেবা, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধা এবং বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক ড. আমাম হোসাইন বাগদাদী। তিনি তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফল হওয়ার জন্য উৎসাহিত করেন।

অফিস অব দ্যা স্টুডেন্ট এফেয়ার’স’-এর সহযোগিতায় নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের সংগীত পরিবেশনা। ব্যান্ডটির পরিবেশনায় শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আনন্দে মেতে ওঠেন। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে মনোজ্ঞ নৃত্য পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক পরিবারের সদস্য হিসেবে তাদের নতুন যাত্রা শুরু করেছেন। প্রথম দিনের পরিচিতি ও দিকনির্দেশনা তাদের পরবর্তী শিক্ষাজীবনের জন্য একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রেসিডেন্সি ইউনিভার্সিটি   ফল ২০২৬ সেমিস্টার   নবীন শিক্ষার্থীদের বরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close