শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রবাস
মালয়েশিয়ায় বিপিসিএমের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার (বিপিসিএম) কার্যনির্বাহী সদস্য প্রবাসী সাংবাদিক মো. আরিফুজ্জামানের মেজো ভাই মিডিয়াকর্মী এসএম কামরুজ্জামান স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় কুয়ালালামপুরে বুকিত বিনতাংয়ের পিঠাঘর রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।

ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান খান, সহ-সভাপতি তালহা মাহমুদ, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, মো. আরিফুজ্জামান। 

অনুষ্ঠানে বাদলুর রহমান খান বলেন, ‘প্রবাসীদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে, দেশে কারো স্বজন পৃথিবী ছেড়ে গেলে তাকে দেখতে না পারা, জানাজায় অংশ নিতে না পারা, শেষ বিদায়ে থাকতে না পারা। আমরা যারা প্রবাসে থাকা অবস্থায় স্বজন হারিয়েছি, আমরা অনুধাবন করতে পারি এই কষ্ট।’

তিনি মো. আরিফুজ্জামান ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি খন্দকার মোস্তাক আহমেদ, আশরাফুল মামুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, বাপ্পী কুমার দাস, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, যমুনা টেলিভিশনের মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামান, বিডিএফসি মালয়েশিয়ার সাবেক সভাপতি আবদুল মোবিন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আলী আসগর মিলন, যুবদল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, যুবদলের সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী মো. রাসেল রানা, জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি ফয়সাল শেখ, যুবদল নেতা সাইদুর রহমান বাবু প্রমুখ। 

এর আগে বাদে মাগরিব মো. কামরুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে কুয়ালালামপুর বুকিত বিনতাং সুরাও আল-খায়েরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান।  

সোমবার (৩ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন এসএম কামরুজ্জামান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। 

এসএম কামরুজ্জামান যশোরের স্থানীয় পত্রিকায় দীর্ঘদিন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেছেন। দুই দশক আগে তিনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণে কাজ শুরু করেন। পরে দৈনিক লোকসমাজ হয়ে সর্বশেষ তিনি দৈনিক স্পন্দনে সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   বিপিসিএমের উদ্যোগ   দোয়া মাহফিল   স্মরণসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close