শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
প্রযুক্তি
ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:০০ এএম আপডেট: ০৯.০৮.২০২৬ ৯:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষতিকর প্রভাব ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে জনসচেতনতা তৈরিতে ব্যর্থতার অভিযোগে মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। শিশু সুরক্ষা সংক্রান্ত মামলায় মেটার বিরুদ্ধে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় অঙ্কের জরিমানা। একই মামলায় আগের ৩৭ কোটি ৫০ লাখ ডলারসহ নিউ মেক্সিকো মামলায় প্রতিষ্ঠানটিকে মোট প্রায় ৯৪ কোটি ২০ লাখ ডলার গুনতে হবে। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে মেটা।

বিচারক ব্রায়ান বিডশেইড তার রায়ে মেটাকে ‘জনস্বাস্থ্যের জন্য হুমকি’ (পাবলিক নুইসেন্স) হিসেবে অভিহিত করেছেন। তিনি মেটার প্ল্যাটফর্মগুলোকে বায়ুদূষণকারী কারখানার সঙ্গে তুলনা করে বলেন, বিজ্ঞাপনের আড়ালে শিশুদের মানসিক ক্ষতি ও যৌন শোষণ আসলে এক ধরনের দূষণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। এই জরিমানার অর্থ শিশুদের সুরক্ষায় একটি বিশেষ তহবিলে জমা দিতে হবে। এর আগে একই মামলায় মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। সব মিলিয়ে নিউ মেক্সিকোর এই মামলায় মেটাকে দিতে হবে প্রায় ৯৪ কোটি ২০ লাখ ডলার।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। মেটার এক মুখপাত্র বলেন, ‘আমরা এই রায়ের সঙ্গে একমত নই। ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করি এবং ক্ষতিকর কনটেন্ট সরাতে আমাদের স্বচ্ছতা রয়েছে।’

নিউ মেক্সিকো সরকারের ২০২৩ সালের এক মামলার সূত্র ধরে এই রায় এল। মামলায় অভিযোগ করা হয়েছিল, মেটার অ্যালগরিদম জেনেশুনে শিশুদের ক্ষতিকর কনটেন্ট ও যৌন শিকারিদের দিকে ঠেলে দিচ্ছে। বিচারক তার আদেশে বলেন, মেটার কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যের পেছনে ৪২ কোটি ডলার ব্যয় করতে হবে। এ ছাড়া শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণের জন্যও অর্থ বরাদ্দ রাখতে হবে।

জরিমানার পাশাপাশি মেটার ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছেন আদালত। এখন থেকে ১৮ বছরের কম বয়সী কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট প্রাপ্তবয়স্কদের কাছে সুপারিশ করা যাবে না। রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত এবং স্কুল চলাকালে শিশুদের ফোনে কোনো ‘পুশ নোটিফিকেশন’ পাঠানো যাবে না। এছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে শিশুদের ব্যবহারের সময় মাসে সর্বোচ্চ ৯০ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জাকারবার্গ   ফেসবুক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close