সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকা      ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      
শিক্ষা
এসএসসিতে পটিয়ায় ফল বিপর্যয়, পাসের হার ৫৫.৩১ শতাংশ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৩২ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বড় ধরনের ফল বিপর্যয় হয়েছে। উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ে এবার গড় পাসের হার ৫৫ দশমিক ৩১ শতাংশ। এর মধ্যে ১৯টি বিদ্যালয়ের পাসের হার ৫০ শতাংশের নিচে এবং পাঁচটি বিদ্যালয়ের পাসের হার ৩০ শতাংশেরও কম।

এবার পটিয়ার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৩ হাজার ১৭৯ জন।

সবচেয়ে কম পাসের হার শাহ আমিন উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়টির ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ জন। পাসের হার ১৯ দশমিক ৪০ শতাংশ। বাথুয়া উচ্চ বিদ্যালয়ে ৫৮ জনের মধ্যে পাস করেছে ১৫ জন, পাসের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে ২৮২ জনের মধ্যে পাস করেছে ৭৩ জন, পাসের হার ২৫ দশমিক ৮৯ শতাংশ। হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে ১৯১ জনের মধ্যে পাস করেছে ৫৩ জন, পাসের হার ২৭ দশমিক ৭২ শতাংশ। আজিমপুর উচ্চ বিদ্যালয়ে ১৮ জনের মধ্যে পাস করেছে পাঁচজন, পাসের হার ২৭ দশমিক ৭৮ শতাংশ।

এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের তুলনায় মাদ্রাসার ফলাফল ভালো হয়েছে। উপজেলার ২৩টি মাদ্রাসা থেকে ৮৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। পাসের হার ৭২ দশমিক ৭২ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি প্রতিষ্ঠানে ৩৫৩ জনের মধ্যে পাস করেছে ১৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। পাসের হার ৫২ দশমিক ৪১ শতাংশ।

পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপেন কান্তি বলেন, “শিক্ষকদের আন্তরিকতা আরও বাড়ানো গেলে ফলাফল বিপর্যয় ঠেকানো সম্ভব হতো। এবারের ৫৫ দশমিক ৩১ শতাংশ পাসের হার সন্তোষজনক নয়।”

তবে ফলাফলের বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে চিটাগাং আইডিয়াল হাই স্কুল, পটিয়া হরিণখাইন ক্যাম্পাস। ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। পাসের হার ৯৩ দশমিক ২০ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৪ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। পাসের হার ৮২ দশমিক ২৬ শতাংশ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ফল বিপর্যয়   পটিয়া   এসএসসি-২০২৬  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close