মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
জাতীয়
দীর্ঘ ১৬৮ দিন পর নতুন কমিশনের নেতৃত্বে দুদক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৬৮ দিন পর নতুন নেতৃত্ব পেল দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিন সদস্যের নতুন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে নতুন কমিশনের সদস্যরা সকাল ৯টার কিছু পর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান। সেখানে দুদক সচিব সাইদুর রহমান খানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

নতুন কমিশনের অপর দুই সদস্য হলেন সাবেক সচিব জাহাঙ্গীর আলম খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

এর আগে মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন কমিশনের তিন সদস্য। তবে সেদিন তারা দুদকের প্রধান কার্যালয়ে যাননি।

দুদক সূত্র জানায়, বুধবার কার্যালয়ে পৌঁছানোর পর নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের সঙ্গে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক হয়। এতে দুদকের চলমান কার্যক্রম, বিভিন্ন অনুসন্ধান ও তদন্ত এবং গুরুত্বপূর্ণ মামলার বর্তমান পরিস্থিতি তুলে ধরা হচ্ছে।

এ ছাড়া দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, আদালতে বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি এবং সংস্থার প্রশাসনিক ও আইনি বিষয়গুলো নিয়েও নতুন কমিশনকে অবহিত করা হবে।

গত ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. হাফিজ আহসান ফরিদ একসঙ্গে পদত্যাগ করেন। এরপর টানা ১৬৮ দিন কমিশন ছাড়াই ছিল সংস্থাটি।

নতুন কমিশন দায়িত্ব নেওয়ার ফলে দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে দুদকের নীতিনির্ধারণী কার্যক্রমে আবারও গতি ফেরার সুযোগ তৈরি হয়েছে।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  নতুন কমিশন   নেতৃত্ব   দুদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close