বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম
সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে সংবিধানের যে সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। জুলাই জাতীয় সনদে আমরা যেভাবে একমত হয়েছি, সেভাবে ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায়, তার পরবর্তী সময়ে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারেই হবে। কিন্তু এখনো তো সংবিধান সংশোধন হয়নি।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় গণতান্ত্রিক মতপ্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে—বিরোধী দলের এমন অভিযোগ সম্পর্কে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সংসদ ভবনে সাংবাদিকদের আলাপকালে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকারি দলের পক্ষ থেকেও আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। আশা করি, দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের আবার নতুনভাবে সূচনা হবে।’

৭০ অনুচ্ছেদের কারণে গণতান্ত্রিক মতপ্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে—বিরোধী দলের এ অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘আমরা সংবিধান সংশোধনসংক্রান্ত যে সংসদীয় কমিটি গঠন করেছি, সেই কমিটিতে বিরোধীদলীয় সদস্যরা এখনো যোগদান করেননি। ভবিষ্যতে সংবিধানের যে সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। সেটা জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমঝোতা হয়েছে।’

জুলাই সনদের সেই সমঝোতা সম্পর্কে সাবেক জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেখানে চারটি বিষয় উল্লেখিত আছে। তার মধ্যে দুইটি বিষয়ে সব দল মোটামুটি একমত—অর্থবিল ও আস্থা ভোট। সবাই মনে করেন, ৭০ অনুচ্ছেদে এই দুটি বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনতা থাকবে না। অন্য দুটি বিষয় সংবিধান সংশোধনসংক্রান্ত বিল ও যুদ্ধপরিস্থিতিতে দলের বাইরে ভোট দিতে পারবে কি না—এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) আছে যে এ দুই বিষয়ে সংসদ সদস্যরা দলের মতামত অনুসারে ভোট দেবেন। আরেকটি বড় বিরোধী দল তখন সংবিধান সংশোধনের ক্ষেত্রে দ্বিমত পোষণ করেনি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদে আমরা যেভাবে একমত হয়েছি, সেভাবে ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায়, তার পরবর্তী সময়ে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারেই হবে। কিন্তু এখনো তো সংবিধান সংশোধন হয়নি। সুতরাং আমাদের বিদ্যমান বিধান মতে বিদ্যমান সংবিধানে যা আছে, সে মতেই এই ভোটটা হবে। এখানে সংসদ সদস্যরা যে যে দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন মার্কা নিয়ে, তাঁরা সেই দলের সিদ্ধান্ত অনুসারে ভোট দেবেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংবিধানের ৭০ ধারা   সালাহউদ্দিন আহমদ   জুলাই জাতীয় সনদ   সংবিধান সংশোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close