শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যুর তথ্য হয়েছে। এদের একজন ঢাকা বিভাগের; একজন সিলেটের ও আরেকজন খুলনা বিভাগের। 

আজ শুক্রবার (২১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন থেকে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, ‘বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।’

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৮ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ‘গত ২৪ ঘণ্টায় ৮৭৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৯৯ জন।’

২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৩০৭ জন, রাজশাহীতে ১৯, সিলেটে ৯৬, চট্টগ্রামে ২১৫, বরিশালে ৮২, ময়মনসিংহে ২৭, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন।

এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২৮ হাজার ৮২৫ জন। এর মধ্যে ১ লাখ ২৪ হাজার ৫৫৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২০৮।

হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮২৯ জনের মৃত্যু হলো। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হামের উপসর্গ   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close