বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
আন্তর্জাতিক
ইরান এখনো ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:৪৪ এএম
ছবি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/সংগৃহীত

ছবি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/সংগৃহীত

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইরান যুদ্ধ পরিস্থিতি কীভাবে এগোয়, সেটিই এখন পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।’

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প সীমিত হয়ে গেছে এমনটা ভাবার কারণ নেই। ইরানের সঙ্গে কী ঘটতে যাচ্ছে, তা দেখার জন্যই আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের নেতৃত্বের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগামী সোমবার নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন।

ট্রাম্প আরও বলেন, ‘হরমুজ প্রণালির পুরো অঞ্চলেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। তার ভাষায়, ইরান চুক্তি করতে চাইবে, তবে দেশটি এখনো তার দৃষ্টিতে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয়।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। যুদ্ধ ছয় মাসের কাছাকাছি পৌঁছালেও গুরুত্বপূর্ণ এই জলপথে জ্বালানি পরিবহনে বিঘ্ন অব্যাহত রয়েছে।

ইরানের কাছে এখনো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুদ্ধ শুরুর পর ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এবং ইসরায়েলের লেবানন অভিযানে হাজারো মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close