শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
আন্তর্জাতিক
বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৩০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী জাহাজটির নাম এমভি ওশান-উইনার। এতে অন্যান্য নাবিকের সঙ্গে একজন বাংলাদেশি নাবিকও ছিলেন। জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। এতে ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।

জাহাজটিতে ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। ওডিশা থেকে লৌহ আকরিক নিয়ে জাহাজটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২২ আগস্ট) বেলা ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য জানিয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযানে সহায়তার অনুরোধ করে।

এদিকে, জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযানে অংশ নিতে কোস্ট গার্ডের ভারাদ ও অনমোল নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযানে সহায়তার জন্য শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামে আরও একটি জাহাজ পাঠানো হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, লাইফ র‍্যাফট থেকে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।

এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ওই এলাকার অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কার্গো জাহাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close