রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
আন্তর্জাতিক
মার্কিন নিষেধাজ্ঞায় যোগ দিলে ‘শত্রু’ বিবেচিত হবে : ইরান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৫৫ এএম আপডেট: ২৩.০৮.২০২৬ ১০:৫৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের প্রচেষ্টায় কোনো দেশ অংশ নিলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

শনিবার (২২ আগস্ট) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মহসিন রেজাই দেশটির সরকারি টেলিভিশনে এ সতর্কবার্তা দেন।

রেজাই বলেন, “আমরা সব দেশকে বলছি, আমেরিকা যে অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করবে তাতে অংশ নেবেন না। আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে অংশ নেওয়া যেকোনো দেশকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।”

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ চালানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতেই ইরানের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি এলো।

রেজাই আরও বলেন, “ট্রাম্প যদি পদক্ষেপ নেন, তাহলে আমাদের সংঘাত ভূমিকম্পের মতো ভয়াবহ হবে।”

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রচেষ্টায় অন্যান্য সরকারকেও যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তবে ইরানের অন্যতম প্রধান কৌশলগত অংশীদার চীন নতুন এই অভিযানের সমালোচনা করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শুক্রবার (২১ আগস্ট) সাংবাদিকদের বলেন, “নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমস্যার সমাধানে সহায়তা করবে না। চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করার আহ্বান জানায়।”

অন্যদিকে, ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বুধবার ঘোষণা করেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা তেহরানের সঙ্গে সব ধরনের আর্থিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করছে।

ইউএই এক বিবৃতিতে জানায়, “এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।”

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরুর পর প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা এখনো স্থগিত রয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার (২৪ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে ইরানের বিরুদ্ধে নেওয়া অর্থনৈতিক পদক্ষেপের বিস্তারিত তুলে ধরবেন তিনি।

বেসেন্ট বলেন, “এটি হবে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সমন্বিত অর্থনৈতিক বিচ্ছিন্নতা। আমরা তাদের বলছি—আপনি হয় আমাদের সঙ্গে, নয়তো আমাদের বিরুদ্ধে।”


সূত্র: ডয়চে ভেলে 


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  মার্কিন নিষেধাজ্ঞা   ইরান   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close